1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসী কোন স্থান হবে না -আজিজুল বারি হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো ××××××××

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যে জালিম তা মানুষ বুঝে গেছে। আমরা তাদের মতো জালিম হব না। আমরা ভালোবাসা, সম্মান এবং ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করব, মানুষের সেবা করব।তিনি আরো বলেন,জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক।গত ৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতা কর্মী অনিয়মে জড়িয়ে পড়েছেন।এর মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাদের মধ্যে অনেক বড় নেতাও রয়েছেন।

সামনে জাতীয় নির্বাচন। এ উপলক্ষে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত সব কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান তিনি।

সোমবার (১০মার্চ) বিকেলে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে পালেরবাজার মাঠে এতিম ও সুধিজনদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা বিএনপি সদস্য সচিব মো: জাবেদ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু,

যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম,
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী খান জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোস্তফা উল বারি লাভলু, জিএম কামরুজ্জামান , এনামুল হক সজল, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলাদলের সভাপতি এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা,জেলা শ্রমিকদলের আহবায়ক উজ্জল সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আবু সাইদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা তুহিন, জেলা বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু,

জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, মুন্না সরদার, মোল্লা রিয়াজুল ইসলাম, আবুল হাসান,

জাকির জমাদ্দার,বাশির মোল্লা শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আজিজুল ইসলাম নন্দু, শামীম হাসান, কামরুল ইসলাম কচি, হাসিবুর রহমান, শাহজামান প্রিন্স, ইসরাইল বাবু, খান ওলিয়ার, হাফিজুর রহমান, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, হীরক গোলদার, আবুল কাশেম দানিশ প্রমূখ। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park