1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

১৯৭৯ সালের প্রহেলা জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতির লক্ষ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পদচারণা শুরু হয়। বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা ৭১এর স্বাধীনতার ঘোষক জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি নিজে খাল খনন করে সবাইকে উদ্বুদ্ধ করে অর্থনৈতিক উন্নয়ন করেছিলেন এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ করে বিদেশে রপ্তানি করেছিলেন।কৃষিতে উৎপাদন বৃদ্ধি খাল খননের যে প্রক্রিয়া শুরু করেছিলেন তার দৃষ্টান্ত আজও বহমান। দিঘলিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল। ৫ই আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীরা সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছিলো তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজ ফ্যাসিস্ট মুক্ত বলেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম। বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শুক্রবার ২৩মে বিকাল ৪টায় বারাকপুর বাজারে বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন আগামীর বাংলাদেশ হবে শিক্ষিত এবং মেধাবীদের বাংলাদেশ। বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হার্সেল গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গাজী হিমেল হোসেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম রাজন,সোহেল রানা,আবিদ আজাদ, মোঃ আশরাফুল ইসলাম শাবু,সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ লিটন, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন,সাধারণ সম্পাদক ইমন,আলহাজ্ব সারোয়ার কলেজের সাভাপতি নয়ন, সরকারি এম এ মজিদ কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব গাজী,সাধারণ সম্পাদক মোঃ বাপ্পি শেখ,সৌরভ,রাহাদ,আশিক ফরহাদ,মধু মল্লিক, লিঠু,খালিদ, রাতুল,মান্নান, জুলফিকার,শরিফুল রোহান,রানা প্রমুখ। আলোচনা সভা সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park