1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বাগেরহাট জেলায় সরকারি ভাবে ধান-চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,বাংলার চেতনা নিউজ।

‎বাগেরহাট জেলায় ধান-চাল সংগ্রহে সরকার নির্ধারিত ২০২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা হিসেবে বোরো সংগ্রহ সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। বাগেরহাট জেলায় সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ৯ হাজার ৭৮৭ টন এবং ধানের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৯৮৯ টন। এর মধ্যে অর্জিত পরিমাণ সিদ্ধ চাল ৬ হাজার ৩১০ দশমিক ৭৫০ টন অর্জনের হার ৬৪ শতাংশ ধান অর্জিত পরিমাণ ৪ হাজার ২৩৯ দশমিক ২৪০ টন অর্জনের হার ৮৫ শতাংশ।
‎সিদ্ধ চালের অবশিষ্ট পরিমাণ ৩ হাজার ৪৭৬ দশমিক ২৫০ টন ধানের অবশিষ্ট পরিমাণ ৭৪৯ দশমিক ৭৬০ টন।
‎বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সুত্র থেকে জানা যায়, চলতি মাসে ২ রা জুলাই হতে ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে। চাল সংগ্রহ চলমান রয়েছে যা সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
‎জেলা খাদ্য নিয়ন্ত্রক বাগেরহাটের প্রচেষ্টায় এ পর্যন্ত চাল ও ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে।

বাগেরহাট জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন জানান,বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারের বেধে দেয়া মুল্যে ধান এবং সিদ্ধ চাল ক্রয় করেছেন এবং কৃষকরা লাভবান হয়েছে বলে তারাও আনন্দিত খুশি। তিনি জানান,পর্যাপ্ত ও চাহিদা মোতাবেক ধান চাল মজুদ রয়েছে কোন ধরনের কৃত্রিম সংকট মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

কাউকে অবৈধ মওজুদ করে সংকট তৈরিতে সব তৎপরতা ভেঙে দেয়া হবে। চাল নিয়ে কোন ধরনের কারসাজি বরদাস্ত করা হবে না। তিনি চালের কোন সংকট দেখছেন না সরকার এ বিষয়ে সচেতন রয়েছে বলেও নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

সার্বিক বিষয় বাগেরহাট জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দিলোয়ার হোসেন বলেন, আমি সবে মাত্র বাগেরহাটে যোগদান করেছি। এখানে কোন কিছু সম্পর্কে আমি তেমন অবগতি নই।
তবে সরকারি নিয়মনীতির মধ্য থেকে শতভাগ দায়িত্ব পালন করার চেষ্টা করবো। আশা করি সকলের সহযোগিতা পেলে আমার সাধ্যমত সেবা দিতে বদ্ধপরিকর।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park