1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলা এবং খুলনায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকা, ০১ ফেব্রæয়ারি ২০২৫: ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার (০১-০২-২০২৫) মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর রাজাপুর ইউনিয়ন্থ শ্যামপুর এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাত গিয়াস উদ্দিন ও হাসানকে আটক করে। এ সময় ০১ টি দেশীয় পিস্তল, ০২ রাউন্ড কার্তুজ, ০১টি পাইপগান (একনালা), ০১টি চাপাতি ও ০১টি ছুরি, ০৫টি মোবাইল, ০১টি ল্যাপটপ ও সিসিটিভি সরঞ্জামাদিসহ আটক করা হয়।এছাড়াও আজ শনিবার খুলনার সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অন্য একটি অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুন এবং যশোর অঞ্চলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশকে আটক করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট জারি থাকায় উক্ত এলাকায় পলাতক অবস্থায় আত্মগোপনে ছিলো। এছাড়াও মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে ১১ টি এবং আকাশের বিরুদ্ধে ০৫ টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানদ্বয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরাও সদস্যরাও অংশগ্রহণ করে।উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park