1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় “আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা’ সমাপ্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ।

১৮ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী “সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ আজ বৃহস্পতিবার (১৮-০৯-২০২৫) ঢাকার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ হতে অনুষ্ঠিত পাঁচদিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী মোট ১৯ টি স্বর্ণ জয় করে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়াও, নৌবাহিনী ০৪ টি রৌপ্য এবং ০৭ টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনী মোট ০৪ টি স্বর্ণ, ১৯ টি রৌপ্য এবং ১২ টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান ও বাংলাদেশ বিমান বাহিনী ০৪ টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে।

 

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সঃ সংখ্যা ২০২২০৫৪৪ মোঃ সামিউল ইসলাম, এলমিউজ এবং সঃ সংখ্যা ২০২৩১৪৬৩ কাজল মিয়া, পিও (পিটি-১) উভয়ই ০৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতি ইভেন্টে স্বর্ণ পদক লাভ করায় যৌথভাবে সেরা খেলোয়াড় বিবেচিত হন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park