1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় শুরু হলো ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

নিউজ ডেস্ক, বাংলার চেতনা নিউজ।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ঃ বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আজ রবিবার (১৪-০৯-২০২৫) থেকে শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’। বানৌজা হাজী মহসীন এর তত্ত্বাবধানে নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের মোট ১২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী দলের অংশগ্রহণে ১০০ মিটার চিৎ সাঁতার এবং ৪x১০০ মিটার দলগত মুক্ত সাঁতার

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। *উভয় প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী প্রথম এবং সেনাবাহিনী দ্বিতীয়স্থান লাভের কৃতিত্ব অর্জন করে।* উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park