1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২; চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৬৮টি ব্যারাক হাউজের ৩৪০টি ঘর হস্তান্তর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম, ০৭ জুলাই ২০২৫ঃ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৬৮ টি পাকা ব্যারাক আজ সোমবার (০৭-০৭-২০২৫) স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর প্রত্যক্ষ দিক নির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ০৫ টি করে মোট ৩৪০ টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে গৃহহীন পরিবার বসবাস করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুমের সুবিধা। নৌবাহিনীর নবনির্মিত এসব ব্যারাক হাউসসমূহ মাননীয় নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে নৌবাহিনীর প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সন্দ্বীপ জেলার নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করেন।

উল্লেখ্য, এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২৩৩ টি প্রকল্পে মোট ৪৫৬০ টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী। এ সকল ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৪,১৬৫ টি গৃহহীন পরিবার। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও সরকারের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ডে ও দেশের সেবায় অবদান রাখতে বদ্ধপরিকর।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park