1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশের সকল জঞ্জাল পরিষ্কার করে সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব ইসলামী আন্দোলনের কর্মীদের- এনামুল হক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

দিঘলিয়া প্রতিনিধি।।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক।

তিনি বলেন বাংলাদেশের আনাচে কানাচে অন্যায়, অত্যাচার, জিনা-ব্যাভিচার, মদ-জুয়া, হত্যা-রাহাজানি, চুরি-ডাকাতিসহ সকল অনাচারে ভোরে গেছে। সমাজ থেকে এ সকল ঝঞ্জাট দূর করা সকলের ঈমানী দায়িত্ব।
তিনি বলেন, এ সকল পাপাচার দূর করে একটা সুন্দর সোনালী সমাজ মানুষকে উপহার দিতে হবে। সময় এসেছে আগামীর বাংলাদেশকে ইসলামের আলোকে আলোকিত করা। তাই ইসলামের বাংলাদেশ গঠন করতে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হয়ে আাগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

তিনি গত শনিবার (২৯ নভেম্বর) ইশাবাদ স্থানীয় বাহাউদ্দীন মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের সমর্থনে এক বিশাল ভোটার সমাবেশে বক্তব্য রাখছিলেন।দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শেখ রওশন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভোটার সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেনহাটি ইউনিয়ন আমীর মোল্লা শফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইলিয়াস হুসাইন, সাবেক ছাত্র নেতা মোঃ কামরুজ্জামান মিঠুসহ সেনহাটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park