1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বর্ণাঢ্য আয়োজনে ফুলবাড়ী পৌরসভার ৬১ কোটি ৪ লাখ টাকার বাজেট ঘোষণা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৪১ বার পঠিত

মো. আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার চেতনা নিউজ ঃ

দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রাচীন ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) দুপুর ১টায় ফুলবাড়ী পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন, পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।চলতি অর্থবছরের বাজেটে উন্নয়ন খাত থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে উপাংশ- ১ এ ৪ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা, উপাংশ- ২ এ ৯৪ হাজার টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৩৭২ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৯২ হাজার ০১৩ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।


বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসকের সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটর (স্বাস্থ্য শাখা) আশরাফ পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব, থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও ট্যাংলরি সমিতির সভাপতপতি মানিক মন্ডল ,জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি এম.এ কাইয়ুম, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নাগরিক কমিটির সদস্যবৃন্দ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা ডঃ মশিউর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম , প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পদস্থ পৌর কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, সুধীজনসহ ফুলবাড়ী সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যকর্মীগন উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park