1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভস্থ দুর্ঘটনায় চীনা নাগরিক নিহত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় মি. ওয়াং জিয়াং গো (৫৬) নামের এক চীনা শিফট সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় খনির ১৩০৫ নম্বর ফেইজে কাজ করা সময় এ ঘটনা ঘটে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চীনা নাগরিক মিষ্টার ওয়াং জিয়াং গো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইজে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায়, নিহত মি. ওয়াং জিয়াং গো খনির উৎপাদন কার্যক্রম তদারকি করতেন এবং তিনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত ছিলেন।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে জানান, রংপুর কোতায়লী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। নিহত চাইনিজ ওয়াং জিয়াং গো এর সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্ত প্রক্রিয়াধীন।
বিষয়টি নিয়ে কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বুধবার সকালে জানান, মঙ্গলবার (৮জুলাই) বিকাল আনুমানিক ৫ টার দিকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) এর ভূগর্ভে ১৩০৫ নং ফেইসের ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট গুলি বের করার সময় মি. মিষ্টার ওয়াং জিয়াং গো স্টিল রোপের সাথে আটকে যায়। মিষ্টার ওয়াং কে স্টিল রোপ থেকে মুক্ত করতে অন্য একজন চাইনিজ শ্রমিক উইঞ্চ দ্বারা স্টিল রোপ টান দেওয়ায় তিনি সাপোর্টের সাথে আটকে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাইনা কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মৃতদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park