1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বটিয়াঘাটায় ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে

“নিরাপদ রাস্তা, নিরাপদ জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বটিয়াঘাটা উপজেলা সুরখালী ইউনিয়নে ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৩ শে ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া ডুমুরিয়া সড়কে বারোআড়িয়া শহীদ স্বরণী মহাবিদ্যালয় কলেজের সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারেের দাবিতে আন্দোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকার ১৫ বছর হলেও উক্ত ৫ টি গ্রামের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত উক্ত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ স্বরণী মহাবিদ্যালয় কলেজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সহ ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন।

বৃষ্টির মৌসুমে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। মানববন্ধনের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বারোআড়িয়া শহীদ স্মরণী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোরার হোসেন ফিরোজ, বারোআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস,ইউনিয়ন জামায়াত নেতা মো: ইয়াসিন আরাফাত, শিক্ষক বৃন্দ যথাক্রমে মোঃ শামীম সরদার,বিকাশ মন্ডল, স্বপন কুমার মন্ডল, সেবানন্দ ঢালী, ব্রজেন্দ্রনাথ গাইন, তন্ময় কুমার মন্ডল, ইলিয়াস হোসেন, মাওলানা আঃ জব্বার, মোসাম্মাৎ মাহফুজা খাতুন, বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এ এস আই-কে এম এনায়েত হোসেন,বিএনপি নেতা মেহেদী হাসান,ওয়ার্ড বিএনপি সভাপতি আবু বক্কার গাজী, যুবদল নেতা মুছা শেখ, মাসুম বিল্লাহ, মামুন মোড়ল, বি এম হানিফ,শিক্ষার্থী আঃ হাকিম,সুমি খাতুন,রিয়া মন্ডলসহ ৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ এলাকার হাজার লোকের সমাগম ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park