1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বটিয়াঘাটায় নির্বাচনের মাধ্যমে বিএনপি কমিটি গঠন সভায় জেলা আহবায়ক -মন্টু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনা বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল মোমেন লিটন ও সদস্য সচিব আছাবুর হাওলাদারের সার্বিক পরিচালনায় শনিবার সকাল থেকে মহাম্মাদনগর স্কুল ভবণে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ ও ৬ নং ওয়ার্ডের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা সদস্য রিয়াজ মোল্লা, সদস্য সুলতান মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,বিএনপি নেতা কামরুল ইসলাম,আঃ সাত্তার আকন,শেখ ওয়াহিদুজ্জামান,মোঃ সাইফুল ইসলাম,শেখ আশিকুজ্জামান,গাজী হারুন,


স্বেচ্ছাসেবক দলের সভাপতি ব্রজেন ঢালী, যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক নিরু, সদস্য সচিব বাহাদুর মুন্সি,আজমল হোসেন লিটন,সাকিল হোসাইন,মহিলা দলের সভাপতি রেহেল আফরোজ সুইটি, সদর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোল্লা ইমরান আহমেদ, সাবেক সম্পাদক পলাশ মহালদার, আঃ রহমান, কামরুল ইসলাম, হায়াত আলী,বাদশা মিয়া, ইমরান মলঙ্গী,বাবুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনে ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটের মাধ্যমে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন এজাজুর রহমান শামীম, ফারুক খন্দকার,আঃ আলিম আলীজ,ওয়াহেদ এবং কারিমুল ইসলাম। এসময় ৫ নং ওয়ার্ডে সভাপতি আঃ রহমান সানা,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেন এবং ৬ নং ওয়ার্ডে সভাপতি মোঃ বাবুল হোসেন, সম্পাদক সুমন খান ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park