1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বটিয়াঘাটায় খেয়াতলায় দিন-দুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার খৈয়ে তলার মোড় নামক এলাকায় দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে,সোমবার বেলা সাড়ে ৪ টার দিকে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,উপজেলা বাজার সদরের অবঃ কৃষি ব্যাংক কর্মকর্তা সুভাষ মন্ডলের স্ত্রী কনিকা রানী মন্ডল বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী প্রেমকানন রোডস্থ তার ননদের বাসায় ভ্যান যোগে যাচ্ছিলো। ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গেই মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী দ্রুত গতিতে এসে সাইকেলের পিছনে থাকা দুষ্কৃতকারী কনিকা মন্ডলের গলায় হাত দিয়ে প্রায় ১ ভরি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে তার কানে থাকা কানের দুল ছিনিয়ে নিতে গেলে ছিনতাই কারীদের সাথে তার ধ্বস্তাধস্তি হয়। এক পর্যায়ে কনিকা মন্ডল পার্শ্ববর্তী খালের ভিতর পড়ে গেলে সে আত্মচিৎকার দেয়। তার আত্মচিৎকারে আশপাস এলাকার লোকজন ছুঁটে আসার আগেই মোটরসাইকেল যোগে অতিদ্রুত গতিতে ছিনতাইকারীরা শহীদ জ্যোতিষ আজিজ মহাসড়ক দিয়ে মাইলমারা অভিমুখে পালিয়ে যায়। দফায় দফায় থানার ২/৩ কিলোমিটার অদূরে দিনে-দুপুরে একের পর এক ছিনতাই সংঘটিত হওয়ায় উপজেলা ব্যাপি ছিনতাই ঘটনা ঘটছে বলছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। ভুক্তভোগী পরিবারের বক্তব্য,আমরা কোন ঝামেলায় জড়াতে চাই না। পুলিশের একটি সূত্র বলছে ভুক্তভোগী অভিযোগ না দিলে আইনগত কোন ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। একজনকে সন্দেহ মূলক আটক করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ না পেলে তার বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। এ বিষয় বটিয়াঘাটা থানার ওসি’র সঙ্গে যোগাযোগ করলে ফোন রিছিপ না করায় বক্তব্য পাওয়া যায়নি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park