1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন

ফ্যাসিস্ট দোসরদের নিয়ে রুপসা শ্রমিক দলের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সন্মেলন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের নিয়ে রুপসা উপজেলা শ্রমিক দলের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১ টার সময় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে রুপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস গাজীর পক্ষে কমিটির সদস্য হালিম মোড়ল লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে জানাগেছে, দির্ঘ ১১ বছর যাবৎ আওয়ামী সরকারের বিভিন্ন মামলা,হামলা,হত্যা, গুম নির্যাতনের শিকার হয়েও উপজেলা সংগঠনকে সু-) সংগঠিত রেখে সকল পোগ্রামে অংশ গ্রহন করেছি। এখনও আমার নামে হাসিনা সরকারের ৫ টা মামলা চলমান। তাছাড়া আমার সংগঠনের কম বেশী সকলের নামে মামলা আছে। গত ৫ই আগষ্টের পর থেকে সকলকে নিয়ে সংগঠিত করে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারের দোসররা নিজেদের রক্ষা করতে প্রচুর অর্থের বিনিময়ে গত ১৮ ই মে খুলনা জেলা শ্রমিক দলের সভাপতির একক স্বাক্ষরে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ফেসবুকে দেখা যায়। যেখানে আহবায়ক হিসেবে স্থান পেয়েছে আওয়ামী সরকারের দোসর,শীর্ষ সন্ত্রাসী কামালের ছোট ভাই, সাবেক মন্ত্রী মন্নুজানের দেহরক্ষী, চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহ,সদস্য সচিব আবু সাঈদ গাজী,তিনি চিংড়ী মাছের ব্যবসার আড়ালে করেছে লুটপাট। এদের নিয়ে যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তাতে স্বাক্ষর নেই জেলা কমিটি সম্পাদক ইসমাইল শেখ এর।

সাংবাদিক সন্মেলনের সময় উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা লাভলু শেখ,হুমায়ুন শেখ,ইউনুস সরদার, আতাহার গাজী, ফরহাদ শেখ,সোহেল শেখ,তুহিন শেখসহ ১০/১৩ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সার্বিক বিষয় বর্তমান কমিটির আহবায়ক মাসুম বিল্লাহ বলেন,আমি দির্ঘদিন যাবৎ শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। আমি বিগত সরকারের আমলে ৫/৬ টা মামলা খেয়েছি। আমি শ্রমিকদের কল্যানে কাজ করি বলেই আজ উপজেলা শ্রমিক দলের আহবায়ক হয়েছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park