1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে সাংবাদিকদে‌র সঙ্গে মতবিনিময় পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ বৃহস্পতিবার (৫রমজান) পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা ইন্সটিটিউটে বিকেল সাড়ে ৫টায় পৌর যুবদলের আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত আ‌লী সাহাজুল, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ উদ্দিন চৌধুর, সহ-সভাপ‌তি মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্ল্যা, ‌পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম সহ পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগ‌ঠনের ‌নেতা কর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আগামী সংসদ নির্বাচনে নিজেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করেন। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা মাঠে সর্বক্ষণ ছিলাম কিন্তু কিছু আওয়ামী লীগের দোসর আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সকলে মিলে দলের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছি।

এসময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ হারুনুর রশিদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park