1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ওসি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত ওসি

মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ও ওসি তদন্ত সদিকুর রহমান সাদিক এর সাথে ফুলবাড়ী উপজেলায় কর্মকর্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

(১২ নভেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী থানার কনফারেঞ্জ রুমে ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার ওসি তদন্ত সদিকুর রহমান সাদিক, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটর সভাপতি সাংবাদিক মো. হারুন-উর-রশীদ,থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু সহিদ,অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ডিফেন্স,ফুলবড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-হেলাল চৌধুরী,থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ফুলবড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আজগার আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম,
সাস্কৃতিক সম্পাদক, ক্রাইম রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম,থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ,সাংবাদিক রজব আলী,সাংবাদিক সাবেক প্রভাষক শেখ সাব্বির আলী প্রমুখ।

মতবিনিময় সভার আলোচনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম মহিব্বুল বলেন, ফুলবাড়ী উপজেলার সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ও মানুষের জান মাল নিরাপদ রাখতে সাংবাদিকদের সহযোগীতার প্রয়োজন রয়েছে। সমাজ থেকে মাদক নিমূল করতে আপনারা আমাদেরকে সহযোগীতা করবেন। সেই সঙ্গে নবাগত ওসি মাত্র ২০ দিনে রেকর্ড সংখ্যক মাদক কারবারি আটক করে জেল প্রেরণ করেন অন্যান্য মামলা আসামি সহ মোট ৫৬ জনকে গ্রেফতার করেছে, এই অভিযান অব্যাহত থাকবে। ওসি আরো বলেন পুলিশ ও সাংবাদিক এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফুলবাড়িকে মাদক, চোরা কারবার ,জুয়ার আসর, যেকোনো নাশকতা মূলক কর্মকান্ডকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park