1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে মদের ভাটি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের প্রান কেন্দ্র পাইকাড়ী কাঁচা বাজারের মধ্যে ও ফুলবাড়ী সরকারী কলেজের দেড়শত মিটার দুরত্বে এবং ফুলবাড়ী বাজার মসজিদের একশত মিটারের মধ্যে মদের ভাটি বসারনোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ২৪ ঘন্টার মধ্যে মদের ভাটি উঠিয়ে নেওয়ার আল্টিমেটাম ঘোষনাদেন আন্দোলনকারীরা।

গত (১৯ জানুয়ারী) রোববার দুপুর ১২টায় বৈষম্য ছাত্র আন্দোলন ফুলবাড়ীর ব্যানারে ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ফুলবাড়ী সরকারী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাদের ভাটির এলাকায় এসে পথসভায় রুপ নেয়। সেখানে ফুলবাড়ী সরকারী কলেজের ছাত্র দলের আহবায়ক সাগর হোসেন বক্তব্য দেন। বক্তবে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই মদের ভাটি উচ্ছেদ করা না হয় তাহলে ছাত্র জনতা এই মদের ভাটি উচ্ছেদের দায়িত্ব নিবে। এসময় ছাত্র বৈষম্য আন্দোলন ফুলবাড়ী শাখার নেতা সাব্বির হোসেন,জিয়াউর রহমান,গোলাম মোরসেদ,ইমরান চৌধুরী নিষাদ,নাইমুর রহমান, আমিনুল ইসলাম,ইয়াসির উপস্থিত ছিলেন। পরে আন্দোলনকারীরা ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সাথে দেখা করলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর তাদের বক্তব্য শুনেন এবং তাদের দাবি দওয়ার সাথে একমত প্রকাশ করে বলেন জনগনের মতামতকে গুরুপ্ত দেওয়া হবে। আজ থেকে ওখানে মদের ভাটির কার্যক্রম বন্ধ করা হবে। এমন আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park