1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে ভোরের দর্পন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরে ফুলবাড়ীতে কেক কাটা,দোয়া ও আলোচনার মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে।

গত (২০ জানুয়ারী) সোমবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভোরের দর্পন পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নওশের ওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ একেএম খন্দকার মহিব্বুল। এসময় ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মোঃ হামিদুল হক,পৌর বিএনপির সহ-সভাপতি মন্তাজ আলী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আতাউর রহমান হিটলার,বর্ণমালা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক সাংবাদিক কৈলাশ প্রসাদ,ছাত্র বৈষম্য আন্দোলন ফুলবাড়ী শাখার নেতা ইমরান চৌধুরী নিশাদ,জাকির হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ডাঃ সোলায়মান মন্ডল, সাধারণ সম্পাদক ও দৈনিক দেশরুপান্তর পত্রিকার প্রতিনিধি আজগার আলী, সাংগঠনিক সম্পাদক ও প্রথম সুর্যদয় পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন,কোষাধক্য ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, প্রচার সম্পাদক ও দৈনিক লাখ কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোরসালিন ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক বাংলার চেতনা , দৈনিক অপরাধ তল্লাশি পত্রিকার প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম ,কার্যকারী সদস্য বাংলার মুক্ত কন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ ফয়জার রহমানসহ ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগন উপস্থিত ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park