1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

“ফুলবাড়ীতে বিএনপি’র যৌথ সভায় ৩১ দফা লিফলেট সকলের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ” -ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম। স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান (জামান)। তার উপস্থিতিতে যৌথ সভাস্থল যেন জনসভায় পরিণত হয়েছে।
আজ ১৮ এপ্রিল (শুক্রবার) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্ত্বরে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম এর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামান (জামান)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)।যৌথ আলোচনা সভায় ‌বি‌শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. আবুল বাসার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি নজমুল হক নাজিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি আব্দুল মজিদ মন্ডল, সহ-সভাপতি আইনুল হক মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মখলেছার রহমান সরকার নবাব, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চলসহ পার্বতীপুর ও ফুলবাড়ী বিএনপি’র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এর সকল পর্যায়ের নেতাকর্মী সহ বিএনপি’র সকল অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত যৌথ আলোচনা সভায় অংশ নিতে বিকাল থেকে দলে দলে মিছিল যৌথসভায় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা যোগদান করেন। হাজার হাজার নেতা-কর্মীর পদচারণায় জনসভায় পরিনত হয় বিএনপির এ যৌথসভা।

উক্ত যৌথসভায় বক্তব্যে ফুলবাড়ীতে যারা বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান। আগামী সংসদ নির্বাচনে ব্যারিষ্টার কামরুজ্জামান (জামান) কে দিনাজপু্র-৫ আসন তথা ফুলবাড়ী-পার্বতীপুরের সংসদ সদস্য হিসেবে পেতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ব্যারিস্টার কামরুজ্জামান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ৩১দফা লিফলেট সকলের কাছে পৌঁছে দিতে সকল নেতাকর্মীদের বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। সেই সঙ্গে দলের নাম ব্যবহার করে অনৈতিক কার্যকলাপে সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park