1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে নেশার টাকা না পেয়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ ২২মার্চ (শনিবার) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর কলেজ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার মনোয়ার হোসেন এর ছেলে । তিনি পেশায় একজন ট্রলি চালক ছিল। সে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একএম খন্দকার মুহিব্বুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর কলেজ পাড়া গ্রামের মেহেদী হাসান তার বাবা মায়ের কাছে নেশার টাকা চায়। টাকা না পাওয়ার কারণে অভিমানে নিজ বসতবাড়ির টিনের ছাপরা ঘরের বাঁশের পাড়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত অবস্থায় ছিল । বাবা মার কাছে নেশার টাকা চাইতে গেলে টাকা না পাওয়ার কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায় । এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park