1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে ডেভিল হান্টে ‘র অভিযানে আটক ১

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯১ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম
ফুলবাড়ী, দিনাজপুর, প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে অভিযান পরিচালনা করে সাবেক মন্ত্রীর ভাই মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ককটেল বিস্ফোরক মামলার আসামি কে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ আলী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার মৃত. মোবারক আলীর ছেলে এবং প্রয়াত সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজারের বিমাতা ছোট ভাই।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলী বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ৪৮ নং আসামি।
দুপুরে গ্রেফতারকৃত আসামি কে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদলের কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park