1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ীতে জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে প্রত্যয়ে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সারাদেশে একযোগে শপথ গ্রহন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।

প্রথমার্ধের আলোচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে শপথবাক্য পাঠ করা হয়। দেশ গঠনে সবাইকে সচেতন করতে জুলাই চেতনাকে ধারণ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park