1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উপলক্ষে পোনা মাছ অবমুক্ত রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মো. আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে; বাংলার চেতনা নিউজ।

‘অভয়াষশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষ্য সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী। পরে উপজেলা পরিষদ অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো’ নুরু ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, এনসিপি’র ফুলবাড়ী উপজেলার প্রতিনিধি, ২৪ এর অন্যতম যোদ্ধা ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা বিএনপি‌‌র সভাপতি (ভারপ্রাপ্ত) মওলানা নবিউল ইসলাম। পৌর যুবদলের সদস্য সচীব মানিক মন্ডলসহ উপজেলার মৎস্য চাষীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। সভা শেষে জেলায় মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park