1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ফুলবাড়ীতে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ছাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে রেলি বের হয় রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম।আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত অসহায় পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ শেখ সাদেক আলী সাদেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল,এনসিপির দিনাজপুর জেলা শাখার ১ নং যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল,
জামাতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত নিহত দশটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে ভ্যান, রিস্কা অটো চালকদের মাঝে সংগঠনের পক্ষ থেকে টি-শার্ট বিতরণ করা হয়,এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park