1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে খিরার চাষে সাফল্য ভালো দাম পেয়ে খুশি কৃষক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মো.আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরে রমজানের আগে যে খিরার প্রতিকেজি মুল্য ছিলো ১৬ থেকে ২০ টাকা। সেই খিরা রমজানের প্রথম দিন থেকে দাম বৃদ্ধি পেয়ে পাইকাড়ী বাজারে প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। এতে খিরা চাষিরা দ্বিগুন দাম পেয়ে খুশি প্রকাশ করেছেন। কৃষি অধিদপ্তর বলছেন গেলবছর রমজানে খিরার ভালো দাম পাওয়ায় এবছর খিরা চাষি বৃদ্ধি পেয়েছে।

সারা বছরেই খিরার চাহিদা থাকলেও রমজান মাসে খিরার চাহিদা একটু বেশি থাকে। ফলে সব পণ্যের পাশাপাশি খিরার ও শশার মুল্যে বৃদ্ধি পেয়ে থাকে। সেকারনে রমজান মাসকে লক্ষ রেখে দিনাজপুরের খিরা চাষিরা তাদের তিন ফসলি জমিতে খিরা রোপন করে থাকেন। এবছরও তার কোন ব্যত্যয় ঘটেনি। রমজান শুরুর একদিন আগে যে খিরা বাজারে বিক্রয় হয়েছে ১৬ থেকে ২০টাকা রমজানের প্রথম দিনে থেকে সেই খিরায় দাম বেড়ে দাড়িয়েছে ৪০ থেকে ৪৫ টাকা । রিতিমত পুর্বের চেয়ে দ্বিগুন দামে বিক্রয় হচ্ছে খিরা। খিরার এমন দাম পেয়ে খুশি কৃষক।

উপজেলার গোয়ালপাড়া গ্রামের কৃষক গনেশ চন্দ্র বলেন, ৪০ শতক জমিতে আবাদ করেছি খিরা। এরই মধ্যে ৩৮ মন খিরা উত্তোলন করে বাজারে বিক্রয় করেছি। রমজান আসার পূর্বে প্রতি কেজি খিরা পাইকাড়ী বিক্রয় করেছি ১৬ থেকে ২০টাকা দরে । রমজানের প্রথম দিন থেকে সেই খিরা বিক্রয় করছি ৪০ থেকে ৪৫ টাকা দরে। দাম ভালো পেয়ে আমি খুশি । খিরা চাষে লাভবান হয়েছেন এমন কথা আরো বলেন ঐ এলাকার খিরা চাষি নিমাই চন্দ্র,শিবনগর ইউনিয়নের সজল মিয়া, আলাদিপুরের মেহেরাজ আলীসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার বলেন, ফুলবাড়ী উপজেলায় ৬০ থেকে ৭০ হেক্টর জমিতে খিরা ও শসা আবাদ হচ্ছে। কৃষকেরা লাভবান হওয়ায় দিন দিন খিরা চাষি বৃদ্ধি পাচ্ছে। একই জমিতে বছরে ৩ বার খিরা চাষ করতে পারে। তবে কৃষক রমজানকে সামনে রেখে খিরা চাষে প্রস্তুতি নেয়। কৃষি অধিদপ্তর খিরা চাষিদের বিভিন্ন ভাবে সহযোগীতা ও পারমর্শ দিয়ে থাকে। ফলে চাষিদের ফসল ভালো হয়। এতে কৃষক লাভবান হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park