1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণের কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ‌ গোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরু বিতরণের কার্যক্রম স্থাপিত করা হয়েছে।সাড়ে জমিনে তথ্য নিয়ে জানা যায় ১০ এপ্রিল (বৃহস্পতিবার)প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উত্তরাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নে বকনা গরু বিতরণী অনুষ্ঠান ফুলবাড়ী প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত হয়।প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গরুর ওজন এবং বয়স ঠিক না থাকায় এই বিতরণ কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসক ।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণের সময় দেখা যায় দেড় বছর বয়সী ১০০ কেজি ওজনের গরু দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল গরু নিয়ে আসেন ৬০-৬৫ কেজি ওজনের,
বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মী দের দৃষ্টিগোচর হলে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে প্রকাশ করলে সেখানে বিতর্কের সৃষ্টি হয়।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়।
জানা যায় জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানি ফ্যাসিবাদ সরকারের আমলে এই প্রকল্পের দায়িত্ব পান প্রকল্পটি ২৬ সাল পর্যন্ত চলমান থাকবে,সে কারণে এখন পর্যন্ত এই প্রকল্পের গরু সাপ্লাইয়ের দায়িত্বে রয়েছেন ওই কোম্পানিটির।১০০ কেজির জায়গায় ৬০-৬৫ কেজি ওজনের গরু আনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন স্বাধীন দেশে এত বড় অন্যায় কোনভাবেই মেনে নেওয়া যায় না,
তাই এই গরু কোনভাবেই বিতরণ করা যাবে না।
এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন জানান আমরা নির্দেশনা অনুযায়ী গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করেছি।ঠিকাদারের পক্ষে সরবরাহকারী ওমর ফারুক বলেন আমাদেরকে যেভাবে ঠিকাদার গরু আনতে বলেছে আমরা সেভাবেই এনেছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park