1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ীতে উপকারভোগীদের মাঝে (ভি ডব্লিউ বি) এর চাল বিতরণ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়িতে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীদের মাঝে ভি ডব্লিউ বি এর চাল বিতরণ করা হয়েছে।
২২ মে (বৃহস্পতিবার )দুপুর ২ঃ০০ টায় ১ নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) চাল বিতরণ করা হয়। ১ নং এলোয়ারি ইউনিয়নের ৩৬০ জন উপকারভোগী মাঝে গত ছয় মাসের চাল একসঙ্গে প্রতি উপকারভোগীকে ৫ বস্তা অর্থাৎ প্রতি বস্তা ৩০ কেজি মোট ১৫০ কেজি করে ৫৪ টন ভিডব্লিউ বি চাল বিতরণ করা হয়েছে।উপকারভোগীদের মাঝে চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ১ নং এলোয়াড়ী ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ নবীউল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা : শারমিন আক্তার সহ ১ নং এলুয়াড়ী ইউপির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী উপকারভোগীদের মাঝে ভি ডব্লিউ বি এর চাল বিনামূল্যে এই ইউনিয়নে ৩৬০ জন কে ৫ বস্তা অর্থাৎ ১৫০ কেজি মোট ৫৪ টন চাল বিতরণ করা হয়েছে এবং এই চাল বিতরণে কোন প্রকার টাকা গ্রহণ করা হয়নি উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করতে পেরে আমি গর্বিত সেই সঙ্গে চাল গৃহীতীরা একসঙ্গে ১৫০ কেজি করে চাল পেয়ে খুশি হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park