1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
  1. মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের ফুলবাড়িতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আইন-শৃঙ্খলা, নাশকতা প্রতিরোধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ১নং এলুয়াড়ী ইউ পি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, মো. জুলফিকার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, আনসার ভিডিপি ‘র কর্মকর্তা রিতা রায়, মৎস্য বিষয়ক কর্মকর্তা রাশেদা আক্তার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো.আতিকুর রহমান, খয়েরবাড়ি ইউপি ‘র প্যানেল চেয়ারম্যান মো.শামীম হোসেন, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন মাদকদ্রব্য , নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে। এছাড়াও বাজার মনিটরিং সহ উপজেলায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । আশা করি অতি দ্রুত সময় সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park