1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়িতে দিনাজপুর ৫- আসনের বিএনপি’র যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ হল রুমে বিকাল ৩ টায় এই যৌথসভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মর্তুজাহক শাহ অষ্টিন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হীরা সরকার, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন,পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান,
যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড,শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান মোনাজ সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও ফুলবাড়ী সাত ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পার্বতীপুর ও ফুলবাড়ী বিএনপি’র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এর সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে, যারা রাজপথে ছিল তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে ।দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ সাহাজুল ইসলাম বলেন দলের দুর্দিনের কাজ করেছি জেল খেয়েছি ঘরে থাকতে পারি নাই না খেয়ে নেতা কর্মীদের খাওয়ার সহযোগিতা করেছি এসব কিছু বিবেচনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক বিচক্ষণ নেতা সবদিক বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন। তবে দলের যাকেই ধানের শীষ প্রতীক দেয়া হোক তার জন্যই কাজ করে যাব।ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর খোকন তার বক্তব্যে একই কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এ জেড এম রেজানুল হক বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে দিনাজপুর ৫ আসন টিকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য যা যা করার দরকার তা সকলকে নিয়ে কাজ করে যাব।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park