1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়িতে ককটেল বিস্ফোরক মামলায় সাবেক জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান কে গ্রেফতার করেছে পুলিশ। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ.

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শাহ্ (কামরু) (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুজ্জামান শাহ্, উপজেলার সুজাপুর গ্রামের মৃত খোরশেদ আলী শাহ্ এর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জেলা পরিষদের সদস্য ছিলেন। ততকালিন আওয়ামী লীগের সময় স্থানীয় এমপির ছত্রছায়ায় এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিলেন।
বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।
থানা সূত্রে জানা যায় চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park