1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়িতে ককটেল বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগের সভাপতি হাসান মেহেদী (রুবেল) গ্রেফতার ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী (রুবেল) (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল ১৪ মে (বুধবার) রাত সাড়ে ১২ টায় পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ হাসান মেহেদী রুবেল, পৌর শহরের (ঢাকা মোড়) এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপেরর ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।বিষয়টি নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।

বলেন, বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২ টায় পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ী থেকে বিস্ফোরক মামলায় সৈয়দ হাসান মেহেদী রুবেলকে গ্রেফতার করা হয়। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামী। তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হবে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park