1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

( ক্রাইম রিপোর্ট মোঃ সোহেল রানা)

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচি আজ তেরখাদা, রূপসা ও দিঘলিয়ায় বাস্তব রূপ নিতে শুরু করেছে। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; কৃষক, প্রকৃতি ও গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণের প্রতিশ্রুতি।
সোমবার (২ মার্চ) খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রকল্পের আওতায় উপজেলার বাঘাশিয়া খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হেলাল বলেন, খাল-নদী বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ এগোবে।।।—প্রধানমন্ত্রীর এই দর্শন সামনে রেখে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তেরখাদার মানুষের জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত খালগুলো পুনরুদ্ধার না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির প্রকল্প পরিচালক মো. জামাল ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদারসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি খাল খনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
স্থানীয়রা আশা করছেন, বাঘাশিয়া খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষি উৎপাদনে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park