1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

প্রতিপক্ষ যতোই শক্তিশালী প্রার্থী হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ্ বিজয় আমাদের সুনিশ্চিত : বকুল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, আজ মঙ্গলবার ডুমুরিয়া-ফুলতলা উপজেলা নিয়ে বসেছি। এরপর প্রতিটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে এভাবেই আমাদের দলকে সংগঠিত করতে হবে। ব্যক্তির উর্দ্ধে থেকে সবাইকে নিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে। দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই দলের বিজয় ছিনিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের প্রতিপক্ষ যতোই শক্তিশালী প্রার্থী হোক না কেনো, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি-সমস্ত বিভেদ ভুলে যাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ্ বিজয় আমাদের সুনিশ্চিত। কিভাবে ডুমুরিয়া ও ফুলতলার নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হয়েছিল তা সবাই জানেন। ইউপি চেয়ারম্যান আবুল বাসারকে কয়েকবার হত্যার উদ্দেশ্যে গুলি করেছে সন্ত্রাসীরা, আমাদের জিকুকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আমাদের অসংখ্য নেতাকর্মী অগণিতবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আজকে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে নির্বাচিত করে সকল ষড়যন্ত্রের জবাব দেবার।

মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন-এ খুলনা জেলা বিএনপি’র আয়োজনে ফুলতলা-ডুমুরিয়ার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ আসনে মোহাম্মদ আলী আসগর লবীকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park