1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পুলিশ সব সময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ডিআইজি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। তিনি বলেন, যে-ই অপরাধ কর্মকান্ডে জড়িত থাকুক না কেনো তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, অপরাধীদের কোনো অবস্থাতে ছাড় দেয়া হবেনা। একই সংগে নিরাপরাধ মানুষের অধিকার রক্ষায় পুলিশ সর্বদা সচেতন রয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সমাজের সকলকে সংগে নিয়েই আমরা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে চাই। পুলিশের লক্ষ্য শুধু অপরাধ দমন নয়, অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা।
তিনি আরও বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে এবং সন্দেহভাজন কার্যকলাপ সম্পর্কে পুলিশকে অবহিত করতে হবে। তিনি বলেন, যুব সমাজকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ডিআইজি বলেন, তেরখাদা উপজেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক ও জুয়াড়িদের মূল উৎপাটন করতে নানামুখি পদক্ষেপ নেয়া হবে।
তিনি তেরখাদা থানা থেকে দালাল উচ্ছেদের জন্য থানার ওসিকে নির্দেশনা
প্রদান করেন। ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম তেরখাদার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্যে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম ৬ই মার্চ বিকেল ৩টার দিকে উপজেলার কোলাপাটগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেরখাদা থানা পুলিশ আয়োজিত অপরাধ নিয়ন্ত্রণকল্পে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, তেরখাদা উপজেলা থেকে সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক, জুয়া ও চাঁদাবাজ মুক্ত করতে সব ধরণের আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সহিংসতা সৃষ্টিকারী সে যে-ই হোক, আর যে দলেরই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে।
তেরখাদা থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, এ্যাড. শহীদুল ইসলাম, প্রাক্তন শিক্ষক এম এ ওয়াদুদ, হাজী আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।
এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park