1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে” দিনাজপুর জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে আজ ২৯ এপ্রিল (মঙ্গলবার ) সকাল সাড়ে দশটায় মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই তিনি কৃতি পুলিশ সদস্যদের মাঝে পদক বিতরণ করেন।”আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”। এবারের এই প্রতিপাদকে সামনে রেখে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠিত।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মোঃ বাহারুল আলম বিপিএম।

মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নাসিমুল গনি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সকল পদবীর পুলিশ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে দিনাজপুর পুলিশ লাইন্স হলরুম থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেণ দিনাজপুর জেলা পুলিশসহ জেলার অন্যান্য পুলিশ ইউনিটের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park