1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

পু‌লিশ প‌রিচ‌য়ে খুলনায় খাদ্য কর্মকর্তা‌কে অপহরণ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেধকঃ বাংলার চেতনা নিউজ।

খুলনার ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য পরিদর্শককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে পাঁচ ব্যক্তি সুশান্তকে মারপিট করতে করতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। রাত বারোটা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসাবে কর্মরত আছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘সন্ধ্যা সাতটার দিকে রেজা ও বাবু মন্ডল নামের দুই ব্যক্তি আরও তিনজনকে সাথে নিয়ে আমার স্বামীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে মারতে মারতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এসময় তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। এ ঘটনার পর থেকে আমার স্বামীর মোবাইল নম্বর বন্ধ রয়েছে।’

এদিকে থানার অভিযোগ দেয়ার পর মাধবী রানীর মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ওই ব্যক্তিরা পুলিশের লোক নয়। অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

এদিকে সুশান্তকে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সবাই দ্রুত অপহৃতকে উদ্ধারের দাবি জানিয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park