1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকা ,শলিডিহাতে হাতির হানায় মৃত এক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়, সাত সকালেই হাতির হানায় মৃত্যু এক জনের, ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের শলিডিহা গ্ৰামে।

গ্রামের নিমাই ভূঁইয়া নামে ৬৫ বছরের এক বৃদ্ধা, সকালবেলা উঠে দাঁড়িয়ে ছিল বাড়ির কাছে। হঠাৎ মাঠের দিক থেকে একটি হাতি এসে গ্রামে ঢুকে যায় , কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধাকে মাথায় করে ফেলে পা দিয়ে লাথি মারতে থাকে, এতেই বৃদ্ধার মৃত্যু হয়। এরপর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন।

পরক্ষণেই হাতিটি গ্রাম থেকে বেরিয়ে চলে যায় , খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরকে, তৎক্ষণাৎ বন দপ্তরের কর্মীরা ও পুলিশ এসে মৃত ব্যক্তিকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে গ্রামবাসীরা এখনো যথেষ্ট আতঙ্কে রয়েছে।

বারবার একই ঘটনা ঘটছে এলাকায়, তারপরেও উদাসীন বন দপ্তর , বন দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ,তাদের সঙ্গেই ও বৃদ্ধা এসে কথা বলছিলেন হঠাৎ করে হাতিয়ে এসে তাকে আক্রমণ করে, সাতসকাল এই ধরনের ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের। এইভাবে আক্রমণ করলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকাটা মুশকিল হয়ে পড়েছে। হাতির হানায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park