1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো রেড রোডে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা , পশ্চিমবঙ্গ

 

আজ ২৬ শে জানুয়ারী রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, কলকাতার রেড রোডে, কুচকাওয়াজের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, ‌ মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদ্বয় এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে মিলিটারি কমান্ডো পর্যন্ত উপস্থিত ছিলেন।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, কয়েকটি রাস্তা যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ,তাদেরকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেন , যেমন হসপিটাল রোড, খিদিরপুর রোড ,ডাফরিন রোড , গোষ্ঠ পাল সরণী, আর আর এ্যভিনিউ, আউট ট্রাম ঘাট ও এসপ্লেনেড, পার্কস্ট্রীট সহ অন্যান্য রাস্তা বন্ধ করে দেয়া হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে যান চলাচল বন্ধ থাকে দুপুর বারোটা পর্যন্ত।

এই অনুষ্ঠান দেখতে, যেমন দূর দুরান্ত থেকে দর্শক ভীড় জমিয়েছে, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের পারফর্মেন্স তুলে ধরা হয়েছে। শুধু তাই নয় এন সি সি‌র ছাত্রছাত্রীরা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

প্রশাসনের তরফ থেকে সমস্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল শুধু তাই নয় মোড়ে মোড়ে পুলিশি মোতায়ন ছিল চোখে পড়ার মত, নাকি কোনরকম গন্ডগোল না ঘটে, এবং যান চলাচল নিয়ন্ত্রণ থাকে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park