1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পরিবেশ ও আইন অমান্য করে কাট খড়ি দিয়ে চলছে অবৈধ ইটভাটা নীরব প্রশাসন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম
দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী মৌজায় অবস্থিত (একতা ব্রিকস) ইটভাটায় পরিবেশের ক্ষতি করে কাট খড়ি দিয়ে চলছে ইট পোড়ানোর কাজ।
সরে জমিনে গিয়ে দেখা যায় আবাসন প্রকল্পের খুব কাছেই কয়েকটি ইটভাটা রয়েছে এর মধ্যে একতা ইটভাটায় বনের গাছ কেটে কাঠ খড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ বিষয়ে ইটভাটার ম্যানেজারের সাথে কথা বলে জানা যায় এই ইটভাটায় সকল দফতরের লোক এসে টাকা নিয়ে যায় এখন পর্যন্ত কেউই ইটভাটা বন্ধ করতে পারেনি। আমাদের এখানে তশিলদার ,এসিল্যান্ড, ইউ এন ও, শ্রম অধিদপ্তর, ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা এসে দেখা করে যায়। প্রশাসনের লোকজনদের ম্যানেজ করে আমরা কাঠ খড়ি দিয়ে দীর্ঘদিন যাবত ইটভাটা পরিচালনা করে আসছি। অপরদিকে (একতা ব্রিকস) ইটভাটার মালিকের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি মুঠোফোন বন্ধ করে রাখেন ।


যেখানে বহির বিশ্বে জলবায়ু পরিবর্তনের আশঙ্কায় প্রতিরোধ গড়ে তুলছে । গাছ লাগাও পরিবেশ বাঁচাও।
পৃথিবীর ফুসফুস অক্সিজেন বার্ধক বনজ, ফলোজ ও ঔষধি গাছ কেটে পরিবেশ নষ্ট করে ফসলি জমির মাটি কেটে কাঠ খড়ি দিয়ে পোড়ানো হচ্ছে নতুন ইট। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ করে যথাযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park