1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নৌবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

 

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার তেরখাদা উপজেলাধীন শেখপুর বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখ ওরফে বাবু শেখকে আটক করা হয়।

এ সময় তার বাসায় তল্লাশি করে ৫১০ পিস ইয়াবা, ০৪ টি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। বর্ণিত মাদক ব্যবসায়ী বাবু শেখকে আটক করায় স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। উলে­খ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park