1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ 

চট্টগ্রাম, ৩০ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী জাহাজ দেশের সমুদ্র সীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। নিয়মিত টহলকালে আজ শুক্রবার (৩০-০১-২৬) কুতুবদিয়ার অদূরে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ আনুমানিক সকাল ০৬ ঘটিকায় জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার সংবাদ পায়। সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’ বোটটি উদ্ধারের উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনার শিকার বোটটি ২০ জন মাঝিমাল্লাসহ দ্রুত উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধারকৃত বোটের মাঝিরা জানান, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে উক্ত বোট নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে তারা যাত্রা করেন। পরবর্তীতে গত ২৮ জানুয়ারি ২০২৬ ভোররাতে আনুমানিক ০৪০০ ঘটিকায় ১০–১২ জন দুষ্কৃতিকারী অপর একটি বোটযোগে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মাছ ধরার বোটটিতে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, ৪ ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দেয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park