1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ নিষিদ্ধ  জাল জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ বাংলার চেতনা নিউজ।

বরগুনা, ১৯ আগস্ট ২০২৫: মৎস্য সম্পদের সুরক্ষা, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৯ আগস্ট ২০২৫) বরগুনা জেলার পাথরঘাটা এবং ভোলা জেলার মনপুরায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লক্ষ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকার অধিক।

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অপর আরেকটি অভিযানে, ভোলার মনপুরার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি। পরে জব্দকৃত জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের নিয়মিত যৌথ অভিযানের মাধ্যমে একদিকে যেমন অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ সম্ভব হচ্ছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র রক্ষা ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় ও নৌ-সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী এরূপ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park