1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

নৌবাহিনীর অভিযানে ভোলায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক  ইয়াবা সহ নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ বাংলার চেতনা নিউজ।

ভোলা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ঃ মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১২-০৯-২০২৫) দিবাগত রাত নৌবাহিনী ও পুলিশ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শহীদ ও তার স্ত্রী তসলিমা-কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থেকে ইয়াবা, মোবাইল ফোন ০২ টি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৩ লক্ষ ৫৯ হাজার, ২শত ১০ টাকা জব্দ করা হয়।

আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্ণিত মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করে এবং তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নগদ টাকা, মাদক ও মোবাইলসহ আটককৃত ব্যক্তিদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park