1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ০৫ লক্ষ পিস ইয়াবা জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি ।।

চট্টগ্রাম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬: নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আগেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ০৫ (পাঁচ) লক্ষ পিস ইয়াবা জব্দ করে।

নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছে। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। অপরদিকে মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি মাদক বহন করে অগ্রসর হতে থাকে।

এমতাবস্থায়, নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া করে মাদকভর্তি বস্তা আটক করে। এসময় নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে জব্দকৃত বস্তাসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশী করে মোট ০৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park