1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

 

তেরখাদা প্রতিনিধি

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের বাসিন্দা এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্য সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মল্লিক। তিনি গত ২৪ ডিসেম্বর ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে তেরখাদা উপজেলার নিজ গ্রাম বারাসাতের উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ ১৬ বছর পর লন্ডন থেকে তিনি বারাসাত গ্রামের নিজ বাড়িতে পৌছালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভীড়ে তার বাড়ি এবং আশপাশ এলাকায় তিল ধারণের ঠাই ছিলো না। শত শত নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি পরে দলমত নির্বিশেষে সকলের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় পারভেজ মল্লিকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্য মহাসচিব ডাঃ মনোয়ারদ কাদির বিটু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির যুগ্য সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্য সাধারণ সম্পাদক রাব্বী হাসান, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য রবিউল ইসলাম রবি, ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সাবেক যুগা সম্পাদক আঃ রহিম সৈকত, সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন রাহাত, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্য আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সদস্য তানজিনুল হাসান।

এছাড়া তেরখাদা উপজেলা বিএনপির সারেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ, মোঃ রবিউল ইসলাম লাখু,মোঃ মান্নু শেখ, মোঃ লালিম শেখ, মোঃ গোলজার আলম, আব্দুল হক সিকদার, মোঃ তফসির ফকির, শেখ শরিফুল ইসলাম, মোঃ ইমদাদুল হক টনি, মোঃ লুনিক মেম্বার, মোঃ জিয়ার রহমান, মোঃ শিহাব, মোঃ পারভেজ মোল্যা, মোঃ নজরুল মোল্যা, মোঃ এনামূল শেখ, মোঃ মান্নান কাজী, মোঃ সোহেল মোল্যা, মোঃ বাহার মোল্যা, মোঃ বাবু চৌধুরী, ফারুক মেম্বার। পারভেজ মল্লিক পরে সফর সংগী ও এলাকাবাসীদের নিয়ে তার পিতা মাতার কবর জিয়ারত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park