1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নির্মাণ কাজে অনিয়মের তথ্য সংগ্রহ কালে সাংবাদিকে ১০ দিনের জেল দিলো -ইউএনও

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

সাতক্ষীরার তালায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের অনিয়ম-দূর্নীতির তথ্য সংগ্রহে গিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দীপ্ত নিউজ২৪.কম এর বার্তা প্রধান রোকনুজ্জামান টিপুকে প্রথমে শারীরীক ভাবে নিগৃহিত ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো: রাসেল ভ্রাম্যমান আদালতে তাকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করে। স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য থেকে জানানো হয়,তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজে নানা অনিয়ম- দূর্ণীতির অভিযোগে সেখানে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু।

এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করে উপরন্তু সাংবাদিকের উপর চড়াও হয়ে কথাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ঐ প্রকৌশলী তাকে শারীরীক ভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি উভয় পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেলকে জানান।

এরপর তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন। তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই তার মুখে ঘুষি মারে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতানকে ১০ দিনের সাজা প্রদান করেন।

সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগীতা না করে উল্টো তার কাছে থাকা ছাতা দিয়ে তাকে শারীরীক ভাবে লাঞ্ছিত করেন। তিনি আরোও বলেন, শারীরীক অসুস্থ্যতার কথা বলে তাকে প্রতিরোধ করতে গেলে তিনি তার প্রতি আরোও চড়াও হন।তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, এসময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলীকে মারপিট করা হয়েছে।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, একজন সাংবাদিক কতৃক আমার একজন কর্মকর্তাকে মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।এ ঘটনায় তাৎক্ষণিক তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park