1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নাবিক ভর্তির প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

খুলনা, ২০ মে ২০২৫ঃ গত ১৫ এপ্রিল ২০২৫ হতে গ্রীষ্মকালীন বি-২০২৫ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। ভর্তির কার্যক্রম চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৯-০৫-২০২৫) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস অভিযান চালিয়ে নাবিক ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের ৯ জন সদস্যকে আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট।

অভিযানকালে হোটেল থেকে প্রতারণার শিকার ৩৮ জন চাকরি প্রার্থীকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানায় প্রতারক চক্রের সদস্যরা ৮-১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে স্বাক্ষরিত ব্যাংকের ব্লাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প এবং হোটেল আগমনকালে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে নেয়। এছাড়া প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্য হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার জন্য কালার ব্লাইন্ড টেস্ট বুক এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। ভুক্তভোগীরা জানায় তাদের অনেকেই বসত ভিটা, আবাদি জমি ও জমানো অলঙ্কারসহ শেষ সম্বল বিক্রি করে প্রতারকচক্রকে টাকা প্রদান করে। এ সময় প্রতারক চক্রের নিকট হতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন ও উত্তর পত্র জব্দ করা হয়। আটককৃত প্রতারক সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

প্রতিবছর নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের প্রতারক চক্র অবৈধভাবে অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণার প্রচেষ্টা করে থাকে। নৌবাহিনী সদস্যদের তীক্ষ্ন নজরদারী, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ অপচেষ্টা কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই। এ বিষয়ে সকলকে প্রতারকচক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park