1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না- আজিজুল বারী হেলাল,।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

এস.এম.শামীম খুলনা ব্যুরো।

বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদ আজিজুল বারী হেলাল বলেন , বাংলাদেশর আদর্শিক ও দেশ প্রেমিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।জিয়ার আদর্শে বিশ্বাসী এ দেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানকে কখনো মুছে ফেলা যাবে না।ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বিএনপিকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা ও তার দোসররা বহু ষড়যন্ত্রে লিপ্ত ছিল কিন্তু দেশের জনগণ সকল সড়যন্ত্রে

উপযুক্ত জবাব দিয়েছে যে কারণে আওয়ামীলীগ আজ আন্ডারগ্রাউন্ড দল হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত পেয়েছে ।তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে সম্মানের সাথে জানান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যথায় নির্বাচন না হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে । নির্বাচন নিয়ে কালক্ষেপ করলে দেশের জনগণ আপনাকে সম্মানের জায়গা থেকে সরিয়ে ফেলবে।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইলে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ৩১ দফা ও গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা তুলে ধরার আহ্বান জানান।

বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল,এনামুল হক সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, আব্দুর রকিব মল্লিক, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, শেখ আব্দুর রশিদ, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কোবির জুয়েল, আল মামুন নিপু, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার, খান মোহাম্মদ, মোল্লা সাজ্জাদ হোসেন, সেলিমুল ইসলাম মোড়ল, আরিফুল ইসলাম হাসান, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল মামুন রেজা অপু, আল আমিন মোল্লা, মোহাম্মদ আলী মিন্টু, জাহাঙ্গীর হোসেন, লিটন শেখ প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park