1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

“দিনাজপুর হাকিমপুর হিলিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

আজ ৭ এপ্রিল (সোমবার) দিনাজপুর জেলার হাকিমপুরে মাননীয় প্রধান বিচারপতির আগমন উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান করেন দিনাজপর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোয়দ।

হাকিমপুর মহিলা কলেজ, হিলি, হাকিমপুর,
দিনাজপুরের আয়োজনে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশীপ ফান্ড এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ।
এসময় মাননীয় প্রধান বিচারপতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগত অর্থ হাতে তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সফর সঙ্গী ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, দিনাজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মারুফাত হোসাইন বক্তব্য প্রদান করেন, তিনি বলেন বাংলাদেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা ভালো থাকা। মাননীয় প্রধান বিচারপতি দিনাজপুর জেলার সু-সন্তান হিসাবে দিনাজপুর জেলার পুলিশ ‍সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য মাননীয় প্রধান বিচারপতির সু-দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে পুলিশ সুপার মারুফাত হোসাইন, মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park