1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১৩৪১ জন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

আজ (১০ এপ্রিল২০২৫) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ১৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল শুন্য দশমিক ৮০ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ২০৬ জন, গাইবান্ধায় ২০৩ জন, নীলফামারীতে ১৩৩ জন, কুড়িগ্রামে ১৫২ জন, লালমনিরহাটে ৯৯ জন, দিনাজপুরে ২৭০ জন, ঠাকুরগাঁয়ে ১৫৮ জন ও পঞ্চগড় জেলায় ১১০ জন।এদিকে পরীক্ষা চলাকালিন সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাঃ তৌহিদুল ইসলাম দিনাজপুর জিলা স্কুল কেন্দ্রসহ শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেছেন। এ সময় তিনি জানান, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আইশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আগামী ১২ মার্চ এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে। আর ১৩ মার্চ হতে ২০ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park